স্বস্তিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে পরম এখন প্রফেশনাল!
ছোট পর্দা থেকে বড় পর্দা, সিরিয়াল থেকে জিও কাকা, বিদেশে পরিচালনার শিক্ষা, তোপসে, ভূতের ভবিষ্যত এবং স্বস্তিকা! সব কথার খোলাখুলি আড্ডায় এবার পরমের মুখোমুখি।
নবনীতা সরকার
কলকাতা, ২৪ অগস্ট, ২০১১
প্রশ্ন: বিদেশে পরিচালনার শিক্ষা, জিও কাকা থেকে ভূতের ভবিষ্যত- এই জার্নিটা কিভাবে দেখছ?
পরম:হ্যাঁ, এগুলো খুব একসঙ্গে কাছাকাছি সময়ের মধ্যে হয়েছে। জিও কাকার শুটিং আর আমার বিদেশ যাওয়ার
কিছু কাজ বাকি ছিল। ভুতের ভবিষ্যত এর স্ক্রিপ্টও আমি বিদেশে বসেই মেল এ পেয়েছিলাম। সেটা পড়েই আমার ভালো লেগেছিল।
প্রশ্ন: ফিরেই তো পরপর ছবিতে...
পরম: হ্যাঁ, পরিচালক মৈনাক ভৌমিক এর 'মাচ মিষ্টি এন্ড মোর'। আমার বিপরীতে স্বস্তিকা আছে। এটি একটি কমেডি ছবি। এছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের '২২শে শ্রাবণ', বিরসা দাসগুপ্তের 'যদি বলো হ্যাঁ'। এছাড়া আরেকটি হিন্দি ছবি আছে বিদ্যা বালানের সঙ্গে 'কাহানি'।
প্রশ্ন: বলিউডেও তো একটা ছবি করলেন। যাওয়ার ইচ্ছে নেই?
পরম: এই মুহুর্তে কোনও ইচ্ছে নেই। টলিউডে প্রচুর কাজ। প্রচুর চাহিদা। শেখার জায়গা অনেক। বলিউড আমাকে বেশি টানে না। বেনু কাকুর (সব্যসাচী চক্রবর্তী) মতো বড় শিল্পী ও বলিউডের প্রস্তাব প্রত্যাখান করেছিল।
প্রশ্ন: বিদ্যা বালানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
পরম: আমি আগেও বলেছি খুব ভালো অভিজ্ঞতা। উনি খুব বড় মাপের শিল্পী। ভীষন হেল্পফুল। বিদ্যার মা তো আমাকে বলেছিলো আমার চুল আর গোঁফ না কাটলে সাউথের হিরোদের মতো লাগবে (হেসে)।
প্রশ্ন: দর্শক অনেকদিন ছোট পর্দায় দেখেনি পরমকে। কেন?
পরম: প্রায় ৩-৪ বছর হল আমি ছোট পর্দা কে বিদায় জানিয়েছি। ভাল লাগে না। শুরুর দিকে ছোট পর্দা অনেক আকর্ষণীয় মনে হত। পারিশ্রমিকও বেশি। কিন্তু আমার ঠিক আত্মতৃপ্তি হয় না ছোট পর্দায়। আমার মতো অনেকেরই
হয় না। তাই পারিশ্রমিক না ভেবে কাজের সন্তুষ্টির জন্য বড় পর্দা কে বেছে নেওয়া।
প্রশ্ন: তোপসে পরমব্রত কে আবার কবে দেখবো?
পরম: আমি আর তোপসে করবো না। বয়স বাড়ছে। ওই চরিত্রের সঙ্গে এখন আর মানাবে না আমাকে।
প্রশ্ন: ফেলুদা আর তোপসের সেই কেমিস্ট্রি তাহলে কি ভুতের ভবিষ্যত এ আবার দেখতে পাবে দর্শক?
পরম: দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আলাদা গল্প। তাই ফেলুদা তোপসের কেমিস্ট্রি না দেখলেও আমার আর বেনু কাকুর ব্যক্তিগত কেমিস্ট্রি তো অভিনয়ে থাকবেই।
প্রশ্ন: এবার ভবিষ্যতের কথা। দর্শক পরিচালক পরমব্রতকেই দেখবো?
পরম: আমি তো সব কিছুই করছি এখন। অভিনয় পুরো দমে করছি। প্রতিদিন শিখছি। পরিচালনা শিখছি। নিজে করছি। প্রডাকশন এর কাজও সেখার ইচ্ছে আছে। দেখা যাক। এখনও যে কোনও একটাকে বেছে নিইনি। তবে ভবিষতে ইচ্ছে আছে।
প্রশ্ন: একটা ব্যক্তিগত প্রশ্ন স্বস্তিকার সঙ্গে ...
পরম: একদম প্রফেশনাল সর্ম্পক। প্রফেশনাল জায়গা থেকে কাজ করেছি। ভুতের ভবিষ্যত-এও তাই করেছি।
প্রশ্ন: কোনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আপত্তি আছে স্বস্তিকার সঙ্গে?
পরম: যতদূর প্রফেশনালি করা যায়। সে রকম অসুবিধা হলে ‘না’ বলে দেবো।
প্রশ্ন: পরম আর স্বস্তিকার কেমিস্ট্রি তাহলে বাংলা ছবির দর্শক কখনও আর দেখবে না?
পরম: (হেসে) আপনি যেটা বললেন সম্পূর্ণ আলাদা জিনিস। ওটা প্রফেশনালি হ্যান্ডেল করতে হয়। সেটা আদ্যন্ত ফিজিক্স। ছবির কেমিস্ট্রি।
প্রশ্ন: ভূতের ভবিষ্যতের পরিচালক সম্পর্কে আপনার অভিজ্ঞতা?
পরম: অসম্ভব ভালো, অসম্ভব গোছানো স্ক্রিপ্ট, ভীষন পরিকল্পনা মাফিক কাজ করেন অনীকদা।
প্রশ্ন: শেষ প্রশ্ন, ডিইরেকটরস এক্টর?
পরম: এটা একটা মিথ। ইন্ডাস্ট্রিতে কেউ ডিইরেকটরস এক্টর না। কাজ করতে গিয়ে অনেক মতান্তর হয়েছে কিন্তু কখনোও মনান্তর হয়নি।



















